NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

ডিজিটালাইজেশন সম্পন্ন হলে দুর্নীতির সুযোগ থাকবে না


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:২০ এএম

>
ডিজিটালাইজেশন সম্পন্ন হলে দুর্নীতির সুযোগ থাকবে না

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সব খাতে ডিজিটালাইজেশন হয়ে গেলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। তিনি বলেন, ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতির সুযোগ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্লোগান তুলে দিয়েছিলেন ২০০৭ সালে, যার সুফল আজ আমরা সবাই পাচ্ছি।

পাবনার বেড়া উপজেলা চত্বরে আয়োজিত ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে সোমবার (১৪ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন।

শামসুল হক টুকু বলেন, একসময় ভূমি অফিস ছিল মানুষের কাছে ভোগান্তির অপর নাম, আজ ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন হয়েছে, মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে, সেবার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। জনগণ এখন অনলাইনে ডিসিআর, খতিয়ান, নামজারিসহ নানা সেবা অনলাইনেই পাচ্ছে। ব্যাংকিং সেবা, কেনা-বেচা, চিকিৎসা সেবার অগ্রগতি, কৃষি ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা সব ক্ষেত্রে আধুনিকায়নের সুবিধা ভোগ করছে। আধুনিকায়নের ফলে সমাজ এগিয়ে যাচ্ছে, বিভ্রান্তি দূর হচ্ছে, জঙ্গিবাদ দূর হয়েছে। মানুষকে এখন আর ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা সম্ভব নয়।

মেলায় তথ্য আপা, শিশুদের শিক্ষা দান, নারী উদ্যোক্তা, ভূমি সেবা, কৃষি সেবা, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কিত ডিজিটাল সেবা এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে খরচ কমানো, গ্যাস খরচ কমানো, প্রাকৃতিক উপায়ে মশা নিধন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে উদ্ভাবনী পদ্ধতি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে বেড়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলা পরিদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পিকার।

ক্ষুদে বিজ্ঞানীদের প্রসঙ্গে তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী এই দক্ষতাকে লালন করতে হবে। যারা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছি আমাদের সন্তানদের মানসিক বিকাশে সহযোগীর ভূমিকা পালন করতে হবে।

আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে টুকু বলেন, জাতির পিতার মত শেখ হাসিনাও জনগণের প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী মনে করেন, জনগণই সব ক্ষমতার মালিক। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং আমাদের সবসময়ই জনগণের পাশে থাকতে হবে।

মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।