NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৩০ এএম

>
সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা সৌদিতে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, শ্রম আইন, কর্মীদের সামগ্রিক সুরক্ষা, দায়িত্ব- কর্তব্য ও অধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়াও দেশটিতে বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতা, গিয়ে কর্মীদের কাজ না পাওয়া এবং সেখানে অবস্থানরত নারী গৃহকর্মীদের সুরক্ষা ছাড়াও বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল। তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও সফলতার সঙ্গে অবদান রাখছেন। এছাড়াও বাংলাদেশি কর্মীদের দক্ষতার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও সৌদির মন্ত্রীকে জানান ইমরান আহমদ।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।