NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

আসছে ‘আরআরআর ২’


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৭ পিএম

>
আসছে ‘আরআরআর ২’

চলতি বছর মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘আরআরআর’-এ মেতেছে সারাবিশ্বের সিনেপ্রেমীরা। ভারতের বাইরেও ব্যাপকভাবে সমাদৃত হয় ছবিটি। ঈর্ষণীয় ব্যবসায়িক সফলতা পায় বিশ্বজুড়ে। এবার এটির সিকুয়েল তৈরির ঘোষণা দিলেন পরিচালক এস এস রাজামৌলি।    

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পরিচালক রাজামৌলি জানিয়েছেন, বাবা বিজয়েন্দ্র প্রসাদ আপাতত ‘আরআরআর’-এর দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের ওপর কাজ করছেন। পরিচালক আরও যোগ করেছেন, বাবাই তার জন্য সব চিত্রনাট্য লিখছেন। এবার তিনি ‘আরআরআর ২’-এর ওপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিকুয়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘আরআরআর’। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলি। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রাম চরণকে।

এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। রাম চরণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি। বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ।