NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আগ্রহী সৌদি আরব


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪২ এএম

>
বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আগ্রহী সৌদি আরব

পারস্পরিক স্বার্থে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ।

শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সৌদির বাদশাহ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অন্যদিকে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

ড. মোমেন সৌদির মন্ত্রীকে জানান, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারে সৌদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শিগগিরই সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে দুই দিনের সফরে শনিবার বিকেলে পৌঁছান সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। তার সফরে দুটি চুক্তি হতে যাচ্ছে। দুই চুক্তির মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা সহযোগিতা নিয়ে। অন্যটি সৌদির ‘রোড টু মক্কা’ উদ্যোগ অর্থাৎ হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটির আনুষ্ঠানিক চুক্তি।

জানা গেছে, সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মূল বৈঠকটি আগামীকাল রোববার (১৩ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে হবে। বৈঠক শেষে চুক্তি দুটি সই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আল-দাউদ। এছাড়া প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।