NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস এবার সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা জানালেন রণবীর-আলিয়া
Logo
logo

দলের তরুণদের প্রতি আস্থাশীল অ্যালিসন


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০৬:৩৬ পিএম

>
দলের তরুণদের প্রতি আস্থাশীল অ্যালিসন

দুই দিন আগেই কাতার বিশ্বকাপের জন্য নিজেদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল। ঘোষিত দলে অবশ্য দুই-একটা চমকই ছিল বলা যায়। ৩৯ বছর বয়সী দানি আলভেসকে দলে যোগ করে এক প্রকার ভক্তদের চমকই দিয়ে দিয়েছেন ম্যানেজার তিতে। এছাড়া দলে সুযোগ পাননি লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো, হেড কোচ তিতের এমন সিদ্ধান্তেও অবাক হয়েছেন ভক্ত-সমর্থকরা।

তবে দলের বাকি সদস্যদের নিয়ে বেশ আশাবাদী দলটির গোলরক্ষক অ্যালিসন। জানিয়েছেন অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়রা ভালো করবে, তাদের প্রতি আস্থাশীল। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বলেন, ‘গত বিশ্বকাপের পরে দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। দলে কিছু পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা দলে ঢুকেছে। দলে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড় আছে, যারা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের আগমনী বার্তা দিয়েছে, ক্লাবের হয়ে বড় প্রতিযোগিতায় তারা এরই মধ্যে ভালো করেছে।’

অ্যালিসন যোগ করেন, ‘এই তরুণদের প্রতি আমি আস্থাশীল। বিশ্বাস করি তারা জাতীয় দলের হয়ে পার্থক্য গড়ে দিতে পারবে। কারণ তারা অসাধারণ খেলোয়াড়। দলের মুড খুবই ভালো। আমরা বেশ উচ্ছ্বসিত। সর্বোচ্চ পর্যায়ে সেরা পারফরম্যান্স করছি, ব্যক্তিগত এবং দল হয়ে ভালো খেলছি। ম্যাচের ফলাফল সেটাই প্রমাণ করে।’