NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

সন্ত্রাস ও অরাজকতা দমনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৩:০১ এএম

সন্ত্রাস ও অরাজকতা দমনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে।

আজ বৃহস্পতিবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় স্পিকার এ কথা বলেন।  তাঁরা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

 

 

পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করার ফলে দেশে জঙ্গীবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে। '