NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৬:৫০ এএম

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার

আর্ন্তজাতিক ডেস্ক: ফেসবুকের মূল কম্পানি মেটা আজ ঘোষণা করেছে, হতাশাজনক উপার্জন এবং রাজস্ব হ্রাসের পর খরচ কমানোর জন্য ১১ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আজ বুধবার এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেন। সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের মালিকানাধীন টুইটার এবং মাইক্রোসফটসহ অন্যান্য বড় প্রযুক্তি সংস্থাগুলোতেও ব্যাপক ছাঁটাই করা হয়েছে।

জাকারবার্গ তার পোস্টে বলেন, ‘আজ আমি মেটার ইতিহাসে আমাদের করা সবচেয়ে কঠিন পরিবর্তনগুলোর কিছু শেয়ার করছি।

 

আমি আমাদের দলের আকার প্রায় ১৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ১১ হাজারেরও বেশি প্রতিভাবান কর্মীকে চলে যেতে হবে। ’

 

জাকারবার্গ আরো বলেছেন, ‘বিবেচনামূলক খরচ এবং প্রথম ত্রৈমাসিকে নতুন নিয়োগ কমিয়ে আমরা একটি কম খরচের এবং আরো দক্ষ কম্পানি হওয়ার জন্য অনেকগুলো অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। ’

সংস্থাটি জানিয়েছে, ছাঁটাইয়ের কারণে কর্মীরা তাদের প্রতিবছরের চাকরির জন্য অতিরিক্ত দুই সপ্তাহসহ ১৬ সপ্তাহের মূল বেতন পাবেন। সেই সঙ্গে তাদের ছয় মাসের জন্য স্বাস্থ্যসেবার খরচ দেওয়া হবে।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এত বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। জাকারবার্গ পুঁজিতে আরো দক্ষ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং বলেছেন, তার কম্পানি ‘উচ্চ অগ্রাধিকার বৃদ্ধির ক্ষেত্রগুলোতে’ স্থানান্তরিত হবে, যেমন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার ইঞ্জিন, বিজ্ঞাপন এবং ব্যাবসায়িক প্ল্যাটফর্মের পাশাপাশি মেটাভার্স প্রকল্প।

এদিকে গত সপ্তাহে টুইটারেও কর্মী ছাঁটাই করা হয়েছে। কম্পানিটি তার কর্মসংস্থানের প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে। এ সময় অনেক কর্মী হঠাৎ করেই জানতে পারেন যে তারা চাকরি হারিয়েছেন। মাস্ক বলেছিলেন, সামাজিক নেটওয়ার্কে ক্ষতি রোধ করার জন্য পদক্ষেপগুলো প্রয়োজনীয় ছিল। অবশ্য পরে তিনি চাকরিচ্যুত কয়েকজন কর্মীকে কাজে ফিরে যেতে বলেছেন। সূত্র : এনডিটিভি