NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

প্রতারণা মামলায় রন্ধনশিল্পী টমি মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৫, ১২:৪৬ এএম

প্রতারণা মামলায় রন্ধনশিল্পী টমি মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা: প্রতারণার অভিযোগে ব্রিটিশ বাংলাদেশি রন্ধনশিল্পী টমি মিয়া ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহেমদ এই আদেশ দেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া।

গত ২৬ জুন মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির সাবেক মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের।

 

সেদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

 

এস এম আলী জাকের জানান, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাজুল ইসলামের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা এখনও চলমান আছে।

জানা যায়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ এপ্রিল চার মাস কাজও করেন। তবে চুক্তি অনুযায়ী চার লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও তাকে কোনো টাকা পরিশোধ করা হয়নি।

এজাহারে বলা হয়, টাকা চেয়ে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এরপর আসামিরা টাকা না দেওয়ায় বাদী দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬ ধারায় মামলা করেন।