NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রাজধানীর মেঘলা আকাশে উঁকি দিল চন্দ্রগ্রহণ


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ০১:২৩ পিএম

রাজধানীর মেঘলা আকাশে উঁকি দিল চন্দ্রগ্রহণ

ঢাকা: আংশিক মেঘলা থাকায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশে স্বল্প সময়ের জন্য দেখা দেয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে খাগড়াছড়িসহ পার্বত্য জেলাগুলোর অপেক্ষাকৃত উঁচু স্থান থেকে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে পূর্ব আকাশের মেঘ সরে যাওয়ার পর কয়েক মুহুর্তের জন্য উঁকি দেয় গ্রহণের চাঁদ।

 

এরপর মেঘের আড়াল থেকে গ্রহণের চাঁদ কয়েকবার দেখা যায়।

 

ঢাকার আকাশে গ্রহণ প্রত্যক্ষ করার বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আকাশ মেঘলা থাকায় ঢাকায় গ্রহণটি পুরোপুরি দেখা যায়নি। আকাশ পরিষ্কার থাকলে দুই ঘণ্টাব্যাপী পূর্ণ চন্দ্রগ্রহণটি দেখা যেত। ’

পার্বত্য জেলা খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রের এম্ফেথিয়েটার থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা পান স্থানীয় বাসিন্দারা। খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দা পরিবেশ কর্মী সাথোয়াই মারমা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খাগড়াছড়ি এস্ট্রোনোমিকাল সোসাইটি বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করেছিল। আমরা বিকেল ৫টা ৩৫ মিনিটে চন্দ্রগ্রহণ দেখতে পাই। ’

মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে ছিল এর গতিপথ। কেন্দ্রীয় গ্রহণ ঘটে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন ঘটে ৫টা ৪২ মিনিটে।  

এটি ছিল বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ, চলতি বছর আরো দুটি চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করেছিল বিশ্ববাসী। পরবর্তী চন্দ্রগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে আড়াই বছর, ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত। ওইদিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চাদের উপর পড়ে এবং সংগঠিত হয় চন্দ্রগ্রহণ। তিন গ্রণের অবস্থানের উপর ভিত্তি করে পূর্ণগ্রাস ও আংশিক গ্রাস নির্ধারণ করা হয়।