NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
১০ অক্টোবর মুখোমুখি যুক্তরাষ্ট্র-স্পেন, নারী ফুটবলে হাইভোল্টেজ ফ্রেন্ডলি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পুতিনের ৭৪তম জন্মদিনে কিমের শুভেচ্ছা ‘তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন’, ট্রাম্পকে আইআরজিসি কর্মকর্তা মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনিদের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই শেখ হাসিনার প্রত্যাবর্তন আইনি বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের কাজের অনুমতির জন্য ৭০ হাজার ডলার ফি প্রস্তাব এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী ইসলামপন্থীরা ক্ষমতা দখল করতে চাইছে : ট্রাম্প
Logo
logo

৩-০: ওয়েস্ট ইন্ডিজকে জিততেই দেয়নি পাকিস্তান!


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১০ এএম

৩-০: ওয়েস্ট ইন্ডিজকে জিততেই দেয়নি পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক:  মহাকাব্যের ক্ষণটা আজ থমকে গিয়েছিল শাদাব খানের দরজায়, তার মুখেই পড়েছে ফুলচন্দন। সাত নাম্বারে ব্যাট হাতে ৭৮ বলে ৮৬ রান, ক্যারিয়ার সেরা ইনিংস।

১১৭ রান, ৫ উইকেট খোয়া গেছে; ঠিক তখনই প্রতাপে ব্যাট হাঁকিয়ে দলকে ২৬৯ রানের সংগ্রহ এনে দিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

এরপর বোল হাতে জাদু, ক্যারিশমাটিক বোলিংয়ে ৬২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে আছে প্রতিপক্ষ দলের সর্বোচ্চ স্কোরার, দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারের উইকেটে।

 

মুলতানে স্বপ্নের মতো খেলে একটা সুলতানি দিন কাটালেন শাদাব খান। তাতেই ম্লান হয়ে ওয়েস্ট ইন্ডিজের সব কৃতিত্ব। হঠাৎ বোলার হয়ে ওঠা নিকোলাস পুরানও ঠাই পেলেন না।

ধূলিঝড়ে ৪৮ ওভারে নেমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৬৯ রানের সম্বল নিয়ে ৫৩ রানের জয় পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ৩৭.২ ওভারে ২১৬ রান করেই। এ জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।