NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

জয়ের ছন্দে সাইফ খুলনা


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০১:০৮ পিএম

>
জয়ের ছন্দে সাইফ খুলনা

টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে জয়ের ছন্দে ফিরেছে সাইফ পাওয়ার খুলনা। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। দুই গোলে পিছিয়ে পড়েও মেট্রো এক্সপ্রেসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। জয়টা এসেছে ৪-৩ গোলে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উল্লাস সাইফ পাওয়ার গ্রুপ খুলনার। 

৭ ম্যাচে দলটির সংগ্রহ এখন ৬ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে বরিশালের সংগ্রহ ১২ পয়েন্ট। জয়ী দলের পক্ষে সাইফের জার্মানির মরিস ফ্রেই জোড়া গোল করেন। এছাড়া তানজীম আহমেদ একটি ও আরেক জার্মান মার্টিন অপর গোলটি করেন। বরিশালের পক্ষে মো. মহসিন, আখিমুল্লাহ ইসুক এবং ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন।

আগের ম্যাচে ওয়ালটন ঢাকাকে ৫-৩ গোলে হারিয়ে উজ্জীবিত ছিল খুলনার খেলোয়াড়রা। তবে আজকের ম্যাচে ৩ মিনিটে মহসিনের গোলে এগিয়ে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। ১৩ মিনিটে মরিজ ফ্রের গোলে ম্যাচে সমতা আনে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। এরপর তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে খানিকটা এগিয়ে যায় বরিশাল। ২০ মিনিটে আখিমুল্লাহ ও ২৩ মিনিটে ফজলে হোসেন রাব্বী গোল করেন। 

দুই গোলে পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি খুলনার। বরিশালকে আর কোন সুযোগ না দিয়ে তিন গোল করে ম্যাচ জিতেছে তারা। ২৯ মিনিটে গোল করেন তানজিম আহমেদ। ৪৪ মিনিটে সমতা আনেন মরিজ ফ্রে। ম্যাচে এটা তার দ্বিতীয় গোল। ৫১ মিনিটে মার্টিনের গোলে জয় নিশ্চিত হয় সাইফ পাওয়ার গ্রুপ খুলনার। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাইফ খুলনার খেলোয়াড় মার্টিন।