NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

সেমিফাইনালের আগে দারুণ সুসংবাদ পেলেন কোহলি


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৬:২৬ পিএম

>
সেমিফাইনালের আগে দারুণ সুসংবাদ পেলেন কোহলি

আইসিসির গেল অক্টোবর মাসের সেরা হওয়ার তালিকায় জায়গা পেয়েছিলেন ভারতের বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে মিলার-রাজাকে হটিয়ে অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোহলি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

এর আগে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি গেল মাসে চার ইনিংস খেলে তিন ম্যাচেই ছড়িয়েছিলেন আলো। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের একটি ইনিংস খেলেন কোহলি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৬২ রান করেন তারকা এই ব্যাটার। সবমিলিয়ে অক্টোবরে ২০৫ গড়ে ২০৫ রান করেন কোহলি, স্ট্রাইক রেট ছিল ১৫০.৭৩। এমন ছন্দেরই পুরস্কার পেয়েছেন কোহলি।

তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার ডেভিড মিলার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে খেলা সিরিজে ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এ ছাড়া ভারত সফরের ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে দুর্বার ছিলেন মিলার। সেঞ্চুরির পর লক্ষ্ণৌতে ৭৫ রানের একটি অপরাজিত ইনিংসও খেলেন তিনি। সবমিলিয়ে অক্টোবরে খেলা ৭ ম্যাচের ৬টিতেই অপরাজিত ছিলেন মিলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে করেন, ৩০৩ গড়ে ৩০৩ রান। স্ট্রাইক রেট ১৪৬.৩৭।

সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা সিকান্দার রাজাও জায়গা করে নিয়েছিলেন আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে। গেল মাসে বিশ্বকাপের প্রথম পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৮২ রানের এক ইনিংস খেলেছিলেন রাজা। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও অবদান রাখেন রাজা। বল হাতে এক উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৩ বলে করেন ৪০ রান। এরপর প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নেওয়ার পাশাপাশি, পাকিস্তানকে হারানোর ম্যাচেও তিন উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন এই অলরাউন্ডার।