NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪২ এএম

>
বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের

কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই সপ্তাহ। এ উপলক্ষ্যে ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল।

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন কৌতিনহো। দলে সুযোগ পাননি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো। এছাড়া লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোরও জায়গা হয়নি স্কোয়াডে। 

ফিরমিনো-মার্সেলো বাদ পড়লেও বিশ্বকাপ দিয়ে আবার দলে ফিরেছেন দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস। দীর্ঘদিন ধরেই দলের বারে ছিলেন এই দুই তারকা। কিন্তু বিশ্ব আসরে অভিজ্ঞ দুই খেলোয়াড়ের ওপর ভরসা রেখেছেন ব্রাজিলের কোচ তিতে। 

২৬ সদস্যের ব্রাজিল দল-

গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভেরতন।

ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, ব্রেমের, থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও।

মিডফিল্ডার: ফাবিনিও, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, এভারতন রিভেইরো, কাসেমিরো।

ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া, আন্তনি, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।