NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

প্রশাসনে ১৭ অতিরিক্ত সচিব পদে রদবদল


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪১ পিএম

>
প্রশাসনে ১৭ অতিরিক্ত সচিব পদে রদবদল

প্রশাসনে ১৭ অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে। এরমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইজ) নতুন মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনে (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে-কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুর রহমানকে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনাকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন খানকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সুরক্ষা সেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন সাধারণ বিমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মল্লিক সাঈদ মাহমুদকে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মাহবুব আলম তালুকদারকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিএ সেলের মহাপরিচালক হাফিজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মসজিদভিত্তিক এবং শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরীকে নৌ পরিবহন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফয়জুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খায়রুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম রেজাউল মোস্তফা কামালকে পানি সম্পদ মন্ত্রণালয় এবং উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (দ্বিতীয় পর্যায়) শীর্ষ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

অপরদিকে, আরও দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ জন যুগ্মসচিবকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।