NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

'ভারতের' প্রথম ভোটার শ্যাম মারা গেছেন, বয়স ১০৫


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ এএম

'ভারতের' প্রথম ভোটার শ্যাম মারা গেছেন, বয়স ১০৫

আর্ন্তজাতিক ডেস্ক: স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি ১০৫ বছর বয়সে মারা গেছেন। ভারতের হিমাচল প্রদেশে কিন্নৌরের বাড়িতে স্থানীয় সময় শনিবার তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

বিবিসি জানিয়েছে, গত বুধবার হিমাচলের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে জীবনের শেষবার ভোট দিয়েছেন শ্যাম শরণ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

 

 

তিনি জন্মগ্রহণ করেছেন ১৯১৭ সালের জুলাইয়ে। কল্পায় একটি স্কুলে শিক্ষকতা করতেন নেগি। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে নির্বাচন শুরু হতেই প্রথম ভোটার হিসেবে ভোট দিয়েছিলেন হিমাচলের এই বাসিন্দা।

তারপর থেকে ভোটাধিকার থাকা কোনো নির্বাচনেই তিনি ভোটদানে বিরত থাকেননি। বয়সের ভারে দুর্বল শরীর নিয়েও নেগি উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।  

তার রুগ্ন-স্বাস্থ্যের কারণে নির্বাচনী কর্মকর্তারা পোস্টাল ব্যালটে তার ভোট নেওয়ার ব্যবস্থা করেন। এবারই প্রথম কোনো নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারেননি নেগি। সে কারণে তার ভোট নিতে প্রশাসনের পক্ষ থেকে গ্রামের বাড়িতেই ব্যবস্থা করা হয়।

চলতি বছরের ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। শ্যাম শরণ নেগি মারা গেলেও পোস্টাল ব্যালটে তিনি সেই নির্বাচনে ভোট দিয়ে গেছেন।

তার ভোট নেওয়ার জন্য নির্বাচনী কর্মকর্তারা লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানিয়েছে। ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে আজীবন কাজ করেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বলে গেছেন, গণতন্ত্র মজবুত করতে তরুণ প্রজন্মের ভোট দেওয়া উচিত।
সূত্র: বিবিসি।