NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গণগুলি, আহত ৯


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৮:৫০ এএম

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গণগুলি, আহত ৯

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলা হয়েছে। রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ায় চলেছে এলোপাতাড়ি গুলি। গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন এবং অ্যালেঘেনিতে এলোপাতাড়ি গুলি চলেছে।

 

গুলিবিদ্ধ ৯ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

 

আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো আহতদের পরিচয় জানা যায়নি। এই হামলার নেপথ্যে আসলে কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ফিলাডেলফিয়ার এক জনপ্রিয় রাস্তায় কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল। ১১ জন আহতের মধ্যে কয়েকজনের পরিস্থিতি সংকটজনক ছিল আগেরবার। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।
সূত্র: রয়টার্স।