NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ১২:৫৮ পিএম

>
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ার

জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণের ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। তবে লঙ্কানদের এমন পরাজয়ে তাদের চেয়েও দুখী আরেক দল, অস্ট্রেলিয়া। কারণ এ ইংলিশদের জয়ে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত হলো অ্যারন ফিঞ্চের দল। শ্রীলঙ্কা অবশ্য বাদ পড়েছে বেশ আগেই। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন আদিল রশিদ। 

টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ২৪ বলে ৩৯ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন তারা।

১৪ বলে ১৮ রান করে কুশলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ধনঞ্জয়ার সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন নিসাঙ্কা। তবে ধনঞ্জয়ার বিদায়ের পরই রানের গতি কমতে থাকে। দুই অঙ্কে পৌঁছার আগেই আশালঙ্কাকে ফেরান স্টোকস। 

চতুর্থ উইকেটে বড় সংগ্রহের সম্ভাবনা দেখাচ্ছিলেন নিসাঙ্কা ও ভানুকা রাজাপাকোশে। কিন্তু ৬৭ রানে থাকা নিসাঙ্কা আদিল রশিদের বলে আউট হলে রানের চাকা আরও শ্লথ হয়ে যায়। ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 

ইংলিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক উড। একটি করে উইকেট পেয়েছেন রশিদ, স্টোকস, ক্রিস ওকস ও স্যাম কারান। 

মাঝারি লক্ষ্যতাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাজিমাত করেছে ইংলিশ ওপেনাররা।  জস বাটলার ও অ্যালেক্স হেলসের ৭৫ রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র ৪৪ বলে। সেখানেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ইংলিশরা।

তবে ঘুরে দাঁড়িয়েছে লড়াকু লঙ্কানরা। ৪৪ রানের ব্যবধানে ইংলিশদের ৬ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচেও ফিরেছিল। কিন্তু শেষ ওভারের খেলায় হার মানতে হয় দাসুন শানাকার দলকে। ৩৬ বলে ৪২ রান করে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান স্টোকস।