NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

‘কারাগার ২’ আসছে কবে? জানালো হইচই


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১০:২৮ পিএম

>
‘কারাগার ২’ আসছে কবে? জানালো হইচই

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে গত ১৮ আগস্ট রাতে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘কারাগার–পার্ট ওয়ান’। ওয়েব সিরিজটি দারুণ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। অধীর আগ্রহে ‘কারাগার পার্ট ২’ এর জন্য অপেক্ষার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দর্শকরা। এবার জানা গেল সিরিজটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ।

শুক্রবার (৪ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘বোধ’। এটির একদম শেষে স্ক্রিনে ভেসে ওঠে ‘কারাগার–পার্ট টু’র মুক্তির তারিখ। চলতি বছরের ১৫ ডিসেম্বর আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। এমনটাই জানাল হইচই।

সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘কারাগার–পার্ট ওয়ান’ এর গল্পে দেখা যায়, সেল নাম্বার ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কি করে এলো এই কয়েদি?

 

সিরিজটিতে অভিনয় করেছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।  

প্রসঙ্গত, ‘কারাগার’ মুক্তির আগে সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির দুই কিস্তিরই শুটিং একসঙ্গে শেষ করেছেন তারা। প্রথমটি মুক্তির পর তাড়াতাড়িই আসবে দ্বিতীয়টি।