NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯৪


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৩, ১২:১৩ পিএম

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯৪

ঢাকা: দেশে করোনা সংক্রমিত হয়ে (গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে ও ৯৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনসুারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো নমুনা মিলে পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৪টি।

 

শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬ শতাংশ। আগের ২৪ ঘণ্টাতে শনাক্তের হার ২.৪১ শতাংশ ছিল। মৃত একজন নারী ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন।