NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

মাধুরীর অনুষ্ঠান বাতিল করেছিল দূরদর্শন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৭ পিএম

>
মাধুরীর অনুষ্ঠান বাতিল করেছিল দূরদর্শন

মাধুরী দীক্ষিত নেনে, বয়স ৫৫। বয়স যে কেবল একটি সংখ্যা, তার একমাত্র প্রমাণ বলিউডের এই অভিনেতা। এখনও তার নাচের জাদু বিমোহিত করে কোটি দর্শকের হৃদয়।

১৯৯০-এর দশকে মাধুরী দীক্ষিত ভক্তদের হৃদয় জয় করেছিলেন মাধুরী। তখন থেকে শুরু করে এখন পর্যন্তও কোটি কোটি ভক্তের হৃদয়ে শাসন করে চলেছেন তিনি। নিজের আকর্ষণীয় ফ্যাশন সেন্স, সুন্দর নাচ এবং শ্বাসরুদ্ধকর আবেগ তৈরির ক্ষমতা মাধুরীকে অন্যদের থেকে আলাদা করে।

dhaka post

যখন মাধুরী আজকের মতন এতটা জনপ্রিয়তা লাভ করেননি, তখন ভারতীয় জাতীয় টেলিভিশন দূরদর্শন তার এবং বেঞ্জামিন গিলানির একটি টিভি অনুষ্ঠান বাতিল করে দিয়েছিল। সেই ঘটনায় খুব হতাশ হয়েছিল তিনি।

স্পটবয়ই- এর মতে, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে, নতুন দিল্লির মান্ডি হাউসের কর্মকর্তারা, যেখানে দূরদর্শন টিভির প্রধান কার্যালয় অবস্থিত, মাধুরী দীক্ষিতের বম্বে মেরি হ্যায় টিভি সিরিজটি প্রত্যাখ্যান করেছিল। অনিল তেজানির টিভি অনুষ্ঠানটি পরিচালনা করার কথা ছিল।

dhaka post

মাধুরী খুব হতাশ হয়েছিলেন সেই ঘটনায়। গোবিন্দ নিহালানির অফবিট ফিল্মের সঙ্গেও পুনরায় একই জিনিসের মুখোমুখি হন অভিনেতা। কারণ সিনেমাটি তৈরিই হয়নি।

অবশেষে, তিনি রাজশ্রী প্রোডাকশন থেকে অবোধ (১৯৮৪) ফিল্মটির জন্য অফার পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি। সুভাষ ঘাই পরবর্তীতে সিনেমাটিক পাবলিকেশন স্ক্রীনে একটি বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তার ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করেন।