NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বলিউডের অ্যাকশন দুনিয়ার চার তারকা একজোট


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১০:৪১ পিএম

>
বলিউডের অ্যাকশন দুনিয়ার চার তারকা একজোট

এই প্রথম জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, সানি দেওল ও মিঠুন চক্রবর্তী বড় পর্দায় একসঙ্গে! মুম্বাই সংবাদমাধ্যমের খবর, ছবির নাম ‘বাপ’। সম্ভবত এ মাসেই শুরু হতে যাচ্ছে তার শুটিং। প্রথমে মুম্বাইয়ে শুটিং শুরু হবে। অ্যাকশন থ্রিলার ছবিটির পরিচালক বিবেক চৌহান। যৌথ প্রযোজনায় জি স্টুডিও এবং আহমেদ খান।

আশির দশকে মুম্বাইয়ের অ্যাকশনধর্মী ছবিতে একচেটিয়া ছিলেন জ্যাকি, সঞ্জয়, সানি, মিঠুন। এ বার এক ছবিতে একসঙ্গে চার জনই। অনুরাগীরা মনে করছেন, এই ছবি ভেঙে দেবে পুরনো সব অ্যাকশনধর্মী ছবির রেকর্ড!

এর আগে চার অভিনেতাকে পর্দায় একসঙ্গে দেখা না গেলেও জুটিতে দেখা গেছে বেশ কিছু ছবিতে। ‘যোদ্ধা’-য় সঞ্জয় দত্ত ও সানি দেওল একসঙ্গে কাজ করেছেন। জ্যাকি ও সঞ্জয় ছিলেন ‘খলনায়ক’ ছবিতে। সানি ও জ্যাকিকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে। পর্দা ভাগ করেছেন মিঠুন আর সানিও। সূত্রের খবর, চার মহারথীর ডেট পেতেও অসুবিধা হয়নি প্রযোজক-পরিচালকের।

বলিউডের এই চার সুপারস্টারের অ্যাকশন ছবির জনপ্রিয়তাই বলে দেয়, অনুরাগীরা তাদের সে ভাবেই পর্দায় দেখতে ভালোবাসেন। চার মূর্তিই হাজির নতুন ছবিতে। ফলে বড়সড় ধমাকার অপেক্ষায় রয়েছে বলিপাড়াও। ছবির আনুষ্ঠনিক ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, ২০২৩-এ ছবি মুক্তির কথা ভেবে রেখেছেন প্রযোজক।