NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

যুক্তরাষ্ট্রের অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি : র‌্যাব ডিজি


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি : র‌্যাব ডিজি

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যেসব অভিযোগ করা হয়েছিল তা তদন্ত করা হয়েছে। ইতিমধ্যে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। তাদের অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

আজ সোমবার সিলেটে র‌্যাব-৯-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

শহরতলির মজিরপুরে শাহপরান বাইপাস সংলগ্ন র‌্যাব হেডকোয়ার্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় র‌্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে তার দায়িত্ব সরকারের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দায়িত্বও সরকারের। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।

সংস্থার কেউ আইনবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে কি না―এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, র‌্যাব তার নীতিতে অবিচল। প্রত্যেক বাহিনীর নিজস্ব আইন-কানুন থাকে। সেখানে বলা আছে, সংস্থায় কেউ যদি অপরাধ করে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এম খুরশীদ হোসেন বলেন, বান্দরবানের গহিন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনো চলমান। জঙ্গি-সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চালাবে র‌্যাব। র‌্যাব দেশের জনগণের কাছে আস্থা এবং জঙ্গি-সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম।

মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশনায় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র‌্যাব। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে র‌্যাব অবিরাম কাজ করে যাচ্ছে।

র‌্যাব-৯ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জন এবং জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকার পাশাপাশি র‌্যাব-৯ সকল দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বন্যায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াসহ নানা সহায়তা প্রদান করেছে র‌্যাব-৯। এ ছাড়া বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্প গঠন করে স্বাস্থ্যসেবা প্রদান, এতিমদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড র‌্যাব-৯ পরিচালনা করছে। আগামীতেও এ সকল কর্মকাণ্ড অব্যাহত রাখবে র‌্যাব-৯।

তিনি ২০০৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব-৯-এর যে সকল সদস্য দেশের জন্য কাজ করে জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জানান।