NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

উৎসবে পদদলিত হয়ে অভিনেতা-গায়কের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১১:১০ পিএম

>
উৎসবে পদদলিত হয়ে অভিনেতা-গায়কের মৃত্যু

উৎসব রূপ নিল শোকে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে মানুষের ভিড়ে পদদলিত হয়ে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ তালিকায় রয়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণ গায়ক ও অভিনেতা লি জি-হান। তার বয়স হয়েছিল ২৪ বছর। বিলবোর্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) উৎসবের রাতে ইটাওন এলাকার একটি সরু গলিতে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে ঢুকতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। লির এজেন্সি ‘৯৩৫ এন্টারটেইনমেন্ট’ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে কোরিয়ান পত্রিকা জংঅ্যাং ডেইলি।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা তার শোকসন্তপ্ত পরিবার, লির শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাই। লি সব সময় হাসিমুখে থাকতেন, মানুষের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দিতেন। তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। তিনি আর আমাদের মাঝে নেই— এটা বিশ্বাস করা যায় না।’

কোরিয়ার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘প্রডিউস ১০১’-এ অংশ নিয়ে আলোচনায় আসার পর একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে সংগীতজীবনে পা রাখেন লি। পরবর্তী সময়ে কোরিয়ার জনপ্রিয় ড্রামা সিরিজ ‘টুডে ওয়াজ অ্যানাদার নাম হুইন ডে’-তে অভিনয় করে খ্যাতি পান। ১৯৯৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন লি।

জানা গেছে, আগামীকাল অকাল প্রয়াত এই অভিনেতা-গায়কের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।