NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

৬ দফা দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা নন-ক্যাডার প্রার্থীদের


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৮ পিএম

>
৬ দফা দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা নন-ক্যাডার প্রার্থীদের

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ প্রার্থীদের ছয় দফা দাবি না মানা হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে পিএসসির গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ ঘোষণা দেন।

তারা বলেন, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় পিএসসির গেটে অবস্থান করলে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়৷ মাইক ব্যবহার করতেও পুলিশি নিষেধাজ্ঞা আসে। বাধ্য হয়েই আমরা গেটের পাশে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত পিএসসির কোনো দায়িত্বশীল কর্মকর্তা আমাদের সঙ্গে কথা বলেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমন্বয়ক বলেন, আমরা আরও দুই দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। এরপরও আমাদের দাবি না মানা হলে আমরা আমরণ অনশনে যাব।