NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

হারের জন্য ফিল্ডিংকে দায়ী করলেন ভুবেনেশ্বর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৫২ পিএম

>
হারের জন্য ফিল্ডিংকে দায়ী করলেন ভুবেনেশ্বর

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে ভারত। এমনিতে গতকাল রোববার পার্থে ব্যাট হাতে ভালো সুবিধা করতে পারেনি রোহিত শর্মার দল। সূর্যকুমার যাদব ছাড়া এদিন দলের হয়ে আর কোন ব্যাটার পাননি বড় রানের দেখা। স্বল্প রানের টার্গেটের পর আবার ছন্নছাড়া ফ্লিডিং করেছে ভারতীয় দল। ছেড়েছে ক্যাচ, মিস করেছে রান আউট।

যে কারণে গতকাল সংবাদ সম্মেলনে এসে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার ভুবেনেশ্বর কুমার জানান ক্যাচ মিস না করলে ফল ভিন্ন হতে পারতো, প্রসঙ্গত বিরাট কোহলি ছেড়েছিলেন এইডেন মার্করামের ক্যাচ। এছাড়া ম্যাচে আরো একটি রান আউট মিস করেছিলেন রোহিত শর্মা, সেটি ছিল ডেভিড মিলারের। মূলত ৭৬ রানের এই জুটিই ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল।

ম্যাচ শেষে ভুবেনেশ্বর বলেন, 'হ্যাঁ। ক্যাচ নিতে পারলে ফলটা ভিন্ন হতে পারত। ক্যাচ ম্যাচ জেতায়। ওই ক্যাচ ধরতে পারলে ব্যবধান তো হতোই। ‘ফিল্ডিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।'

এদিকে ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক চোট পেয়েছেন পিঠে। পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তার একাদশে থাকা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। যদিও দল এখনো এ বিষয়ে জানেনা কিছু। ভুবেনেশ্বরের মতে, 'আমি জানি তার পিঠে আগে থেকেই ব্যাথা ছিল। অবশ্যই ফিজিও এই ব্যাপারে রিপোর্ট দেবে। তারপর আমরা আরও বেশি নিশ্চিত হবো।'