NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

রংপুর রাইডার্সের সঙ্গী যুক্তরাষ্ট্রের দল আটলান্টা ফায়ার


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৬ এএম

>
রংপুর রাইডার্সের সঙ্গী যুক্তরাষ্ট্রের দল আটলান্টা ফায়ার

গতকাল রোববার রাজধানীর অভিজাত এক হোটেলে যুক্তরাষ্ট্রের মাইনর লিগের দল আটালান্টা ফায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি আটালান্টার সাথে শেয়ারের পাশাপাশি রিসোর্স আদান-প্রদান করবে।

চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে রংপুরের পক্ষে প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ও আটালান্টা ফায়ারের পক্ষে মালিক হাসান তারেক এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ইশতিয়াক বলেন, 'আটালান্টা ও রংপুর রাইডার্স এখন যৌথ মালিকানার অংশ। আমরা শেষবার যখন বিপিএলে খেলি ২০১৭-১৮ সালে, তখন দুবাই বা সিপিএলে বিনিয়োগ করার কথা ভাবছিলাম। যেমন ভারতের বড় দলগুলোকে দেখি। কিন্তু শেষ দুই বছর করোনার কারণে ওটা থেকে সরে এসেছি।’

তিনি আরো যোগ করেন, 'এরপর হাসান ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমাদের মূল ফোকাস হলো মেজর লিগ হচ্ছে ইউএসএতে। ওখানে ছয়টা দলকে অনুমতি দিয়েছে। আমরা ওই টুর্নামেন্টে নজর রাখছি। উনি আমাদের কো-ওউনার হিসেবে থাকবে, আমরা আটালান্টাতে থাকবো।'

এছাড়া রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তির উদ্দেশ্য নিয়ে আটালান্টা ফায়ারের মালিক হাসান তারেক বলেন, 'ইউএসএ থেকে যদি কোন রিসোর্স লাগে। যেন আমরা এই দেশ থেকে নিতে পারি। একইভাবে ওখান থেকে যদি আনতে পারি। এজন্য আমাদের একটা পার্টনার দরকার ছিল। এই গ্রুপটা অসাধারণ। আমরা অনেকদিন ধরেই আলোচনা করছিলাম কীভাবে সহযোগিতা করা যায়। আটলান্টাতে আমাদের একটা ছোট একাডেমি আছে। এখান থেকে কিছু রিসোর্স ও তথ্য নিতে চাই। এজন্য আমি মনে করি সবমিলিয়ে কার সঙ্গে হাত মেলাবো। রংপুর রাইডার্সই এখানে সেরা অপশন।'