NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

ঢাকায় এসে প্রথম দিনই রিকশায় চড়েন কেনেডি জুনিয়র


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫০ পিএম

ঢাকায় এসে প্রথম দিনই রিকশায় চড়েন কেনেডি জুনিয়র

ঢাকা: ঢাকায় এসে প্রথম দিনই রিকশায় চড়লেন এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। শনিবার (২৯ অক্টোবর) রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন তিনি ও তাঁর পরিবার।

আজ রবিবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তাঁর পরিবারকে বাংলাদেশে স্বাগত! ঢাকা সফরের প্রথম দিনে তাঁরা রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন এবং ঐতিহাসিক লালবাগ কেল্লায় যাত্রাবিরতি করেন।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে গতকাল শনিবার ঢাকায় এসেছে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পরিবার।

 

আজ রবিবার তাদের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে।