NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রওশন ও জাতীয় পার্টির নাম ব্যবহার না করতে বিদিশাকে চিঠি


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ০৯:১০ পিএম

রওশন ও জাতীয় পার্টির নাম ব্যবহার না করতে বিদিশাকে চিঠি

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিককে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং পার্টির নাম ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে লিখিত চিঠিতে দলের কেন্দ্রীয় সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহসভাপতি এবং পার্টির কেন্দ্রীয় দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু এ আহ্বান জানান।

চিঠিতে টিটু বলেন, রওশন এরশাদ ও জাতীয় পার্টির নাম ব্যবহার করে বিদিশা সিদ্দিক যেসব রাজনৈতিক কর্মতৎপরতা চালাচ্ছেন, তাতে দেশজুড়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

 

টিটু আরো বলেন, রওশন এরশাদকে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তার অবর্তমানে বিদিশা নিজেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এটি একধরনের প্রতারণা এবং বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের জন্য সম্মানহানিকর। এতে দেশজুড়ে পার্টির লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক এবং দেশবাসী বিভ্রান্ত ও বিক্ষুব্ধ।

টিটু বলেন, সেই সঙ্গে পার্টির নামে বিদিশা কো-চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ অন্যান্য পদ বণ্টন করেছেন, তাও নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার শামিল।

চিঠিতে উল্লেখ করা হয়, সাত কর্মদিবসের মধ্যে সব পদ-পদবি বিলুপ্ত ঘোষণা করে পার্টির নেতাকর্মীদের কাছে ক্ষমা না চাইলে প্রতারণা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিরোধীদলীয় নেতার নাম ব্যবহার করে তার মানহানি করার অপরাধে বিদিশার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।