NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য এম্পায়ার স্টেটের চূড়ায় শান্তি আর ভালোবাসার ব্যানার ব্রিটেনে গত এক দশকে বর্ণবাদ ও অসহিষ্ণুতা আরো বেড়েছে : কিয়ার স্টারমার পেলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে জয় এনে দিলেন কেইন প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প ভোর ৬টায় মোদিকে ফোন করতে চেয়েছিলেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক
Logo
logo

১০ মাসে থাইল্যান্ড ভ্রমণ করেছেন ৭৩ লাখ পর্যটক


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১০:০৫ এএম

>
১০ মাসে থাইল্যান্ড ভ্রমণ করেছেন ৭৩ লাখ পর্যটক

চলতি বছরের জানুয়ারি মাস থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সময়ে (১০ মাসে) ৭৩ লাখ ৫০ হাজার পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন। করোনার বিধিনিষেধ সহজ করায় পর্যটক বাড়ছে বলে জানিয়েছে দেশটির পর্যটক কর্তৃপক্ষ।   

সবশেষ তথ্য তুলে ধরে কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে থাইল্যান্ডে সবচেয়ে বেশি ১২ লাখ ৫০ হাজার পর্যটক ভ্রমণ করেছেন মালয়েশিয়া থেকে। ৬ লাখ ৬১ হাজার ৭৫১ জন পর্যটক ভ্রমণ করেছেন ভারত থেকে। লাওস থেকে ভ্রমণ করা পর্যটকের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৭৮৯ জন। কম্বোডিয়া থেকে চতুর্থ সর্বোচ্চ ৩ লাখ ৭৩ হাজার ৮১১ জন পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন। শীর্ষ পাঁচে থাকা অবশিষ্ট দেশটি হলো সিঙ্গাপুর। দেশটির পর্যটকের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৫৯৩ জন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় ‍বৃহত্তম অর্থনীতির দেশটি অনেকটা পর্যটন নির্ভরশীল। থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় আশা করছে চলতি বছর শেষে দেশে পর্যটক আসার সংখ্যা ১ কোটি ৩ লাখ ছাড়াবে, ২০২৩ সালে সে সংখ্যা হবে ২ কোটি ১৫ লাখের বেশি।

যদিও করোনার বিধিনিষেধের কারণে গত বছর মাত্র ৪ লাখ ২৮ হাজার পর্যটক থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পান। তবে করোনা মহামারির আগে ২০১৯ সালে ৪ কোটি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন।