NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

টস জিতে শ্রীলঙ্কাকে ফিল্ডিংয়ে পাঠাল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৪ এএম

>
টস জিতে শ্রীলঙ্কাকে ফিল্ডিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। দুই দলের ব্যবধানটা এক পয়েন্টের হলেও গ্রুপ-১ এ তাদের অবস্থানের পার্থক্যটা বেশ। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড, দুই পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে পাঁচে।

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিতে এই অবস্থানে পরিবর্তন আনাই লক্ষ্য দুই দলের। এমন লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হয়েছে যখন, তখন টস ভাগ্যটা সঙ্গ দিয়েছে নিউজিল্যান্ডকে। অধিনায়ক কেন উইলিয়ামসন জিতেছেন টসে, নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

দুই দলে আছে একটি করে পরিবর্তন। বিনুরা ফার্নান্দোর বদলে কাসুন রাজিথা এসেছেন শ্রীলঙ্কা একাদশে। আর নিউজিল্যান্ড দলে ঢুকেছেন ড্যারিল মিচেল, বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান।

নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।