NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

জার্মানিতে তেহরান থেকে আসা বিমানে মিলল মৃতদেহ


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৭:১০ পিএম

জার্মানিতে তেহরান থেকে আসা বিমানে মিলল মৃতদেহ

আর্ন্তজাতিক ডেস্ক: জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বৃহস্পতিবার পৌঁছানো লুফথানসা এয়ারলাইনসের একটি বিমানের আন্ডারক্যারেজে একটি মৃতদেহ পাওয়া গেছে। বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে ছেড়ে এসেছিল।  জার্মান দৈনিক বিল্ড এ তথ্য জানিয়েছে।  

লুফথানসার ওয়েবসাইট অনুসারে, ফ্লাইট এলএইচ ৬০১-এর যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পর রক্ষণাবেক্ষণের জন্য বিমানটি একটি হ্যাঙ্গারে স্থানান্তর করা হয়।

 

ওই হ্যাঙ্গারে শ্রমিকরা মৃতদেহটি খুঁজে পান। এ ঘটনার পর শুক্রবারের জন্য নির্ধারিত একই ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার ভোরে বিমানটি ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর (আইকেএ) থেকে ছেড়ে এসেছিল বলে জানা গেছে। তবে মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় লুফথানসা এবং ফেডারেল পুলিশ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ফ্রাঙ্কফুর্ট পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এমন সময় ঘটল যখন ইরানে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। মাহসা আমিনির মৃত্যুর কারণে দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। আমিনি একজন ২২ বছর বয়সী কুর্দি তরুণী, যিনি 'অনুপযুক্ত পোশাক' পরার জন্য আটক হয়েছিলেন এবং পুলিশি হেফাজতে মারা গিয়েছিলেন।

সূত্র : এভিয়েশন সোর্স নিউজ, এনডিটিভি।