NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের নতুন রেকর্ড বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০১:১৫ পিএম

>
সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের নতুন রেকর্ড বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের দেওয়া ২০৬ রানের টার্গেট তাড়ায় নেমে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ অল-আউট হয়েছে মাত্র ১০১ রানে। ৩১ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন লিটন কুমার দাস। ১০৪ রানের বিশাল এই পরাজয়ে হয়েছে নতুন রেকর্ড।

 

 

 

এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড ছিল ১০২ রানের। ২০০৮ সালে পাকিস্তানের করাচিতে ২০৩ রান তাড়ায় বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১০১ রানে। সেই ১০২ রানের পরাজয়ই ১৪ বছর ধরে বাংলাদেশের সর্বোচ্চ পরাজয়ের রেকর্ড ছিল। আজ ১০৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ 'গ্রুপ ২' এর পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। আজকের পরাজয়ে বাংলাদেশের রানরেটএখন -২.৩৭৫। ১৭ ওভারেই অল-আউট হয়ে বিশাল পরাজয় বরণই এর কারণ। অন্যদিকে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য আজকের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বড় জয়ে তাদের রানরেট এখন ৫.২০০! সেমির লড়াইয়ে বেশ এগিয়েই রইল টেম্বা বাভুমার দল।