NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

২৪ ঘণ্টায় ৯২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৪ পিএম

২৪ ঘণ্টায় ৯২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু

ঢাকা: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুআক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু ও ৯২৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ১২০ জন মারা গেছেন। এর আগের দিন ৭৫০ রোগী হাসপাতালে ভর্তি হন।

এ নিয়ে অক্টোবরের ২৬ দিনে ১৭ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ও ৬৫ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

সর্বশেষ ভর্তি ৯২৩ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৫২০ জন ও অন্যান্য বিভাগের ৪০৩ জন ছিলেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৩ হাজার ৩৮০ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ২,২০৭ ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ১,১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছর সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৩ হাজার ৯২৩ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয় সর্বমোট ২৩ হাজার ৬০২ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১০,৩২১ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৪২৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত ১২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭২ জন, ময়মনসিংহে ৩ জন. চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, খুলনায় ৪ জন ও বরিশাল বিভাগের ৫ জন ছিলেন।