NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

জাতীয় সংসদের সংরক্ষিত একটি আসনের উপনির্বাচন ২৪ নভেম্বর


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩২ এএম

>
জাতীয় সংসদের সংরক্ষিত একটি আসনের উপনির্বাচন ২৪ নভেম্বর

জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে বণ্টন করা সংরক্ষিত একটি শূন্য আসনের ভোটগ্রহণ আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার সই করা প্রজ্ঞাপনে সংরক্ষিত এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে ইসি জানায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর অনুযায়ী একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগ এর অনুকূলে বণ্টন করা সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

ইসি জানান, সংরক্ষিত আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মো. শাহেদুন্নবী চৌধুরী দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে ইসির নির্বাচন সহায়তা ও সরবরাহ অধিশাখার উপসচিব মো. আব্দুল হালিম খানকে এ উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ও সহকারী সচিব আরিফা বেগম।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে ১ নভেম্বর (মঙ্গলবার)। মনোনয়ন বাছাই করা হবে ২ নভেম্বর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ নভেম্বর (মঙ্গলবার) এবং ভোটগ্রহণ করা হবে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার)। নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।