NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

চলতি মাসে ১৬ হাজার ৬২৪ জন ডেঙ্গু আক্রান্ত


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩২ এএম

>
চলতি মাসে ১৬ হাজার ৬২৪ জন ডেঙ্গু আক্রান্ত

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১৬ হাজার ১৫২ জন। কিন্তু চলতি মাসের ২৫ দিনে ১৬ হাজার ৬২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার এ সংখ্যা গত ৯ মাসে সর্বোচ্চ। শুধু সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪১৬ ডেঙ্গু রোগী ভর্তি। এ মৌসুমে সারাদেশে ডেঙ্গুর আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৮২ জন রোগী ঢাকার এবং ৯ হাজার ৬৩৪ জন ঢাকার বাইরের।

মঙ্গলবার (২৫ অক্টোবর) তার আগের ২৪ ঘণ্টার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে নতুন ভর্তি রোগীর মধ্যে ৪৯৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৫৬ জন। 

চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন। এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে।