NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

মিকা সিংয়ের সঙ্গে ১২ বছর বয়সেই রোমান্স, খেপে গেলেন রিভার মা


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০২:১৬ এএম

মিকা সিংয়ের সঙ্গে ১২ বছর বয়সেই রোমান্স, খেপে গেলেন রিভার মা

বিনোদন ডেস্ক: কয়েক দিন ধরেই ভারতীয় সীমানার সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল শিশুশিল্পী রিভা অরোরাকে নিয়ে। ভিকি কৌশল-ইয়ামি গৌতম অভিনীত ‘উরি’ ছবিতে রিভাকে দেখা যায়। রিভার বয়স বর্তমানে ১২ বছর।  

কিন্তু টিনেজারেই তাঁর সৌন্দর্যে একেবারে কুপোকাত হয়ে যাচ্ছেন নেটিজেনরা।

 

তাঁর বডি ফিটনেস, ফ্যাশন স্টেটমেন্ট- সব কিছুই হারিয়ে দিচ্ছে বলিউড ডিভাদেরও।  

 

সম্প্রতি জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিংয়ের সঙ্গে রিভার একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। যেখানে কিশোরী অভিনেত্রীকে ৪১ বছর বয়সী মিকার সঙ্গে রোমান্স করতে দেখা যায়। আর তাতেই খেপেছেন দর্শক।  

kalerkantho

বাপের বয়সী লোকের সঙ্গে কিভাবে একজন মেয়ের বয়সী কিশোরী এ রকম রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারেন। তাঁর বাবা-মাই বা কী করে তাঁদের মেয়েকে টাকার জন্য এ রকম দৃশ্যে অভিনয় করার অনুমতি দিতে পারেন। এরই মধ্যে অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গেও ইভার একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

সেখানেও করণকে অনেক কটাক্ষের শিকার হতে হয়। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন ইভার মা নিশা। ভক্তরা তাঁর ‘নাবালিকা’ মেয়েকে কুন্দ্রার সঙ্গে অভিনয় করতে দেওয়ার কারণেও সমালোচনা করেছেন। রিভার মা নিশা, পেশায় একজন সুপ্রিম কোর্টের আইনজীবী।  

বিষয়টি নিয়ে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, 'আমি শান্ত ছিলাম, কিন্তু আর থাকব না। আমার মেয়ের বয়স সম্পর্কে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদিও মিথ্যা সংবাদ আগের চেয়ে দ্রুত ভ্রমণ করে। এটি আমার জন্য দুঃখজনক এবং হতাশাজনক। অন্তত আপনাদের আমার বিষয়ে ক্রস-চেক করা উচিত ছিল। আমার মেয়ে একজন অভিনয়শিল্পী এবং বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। '

করণ কুন্দ্রার সঙ্গে রিভাকে ভিডিওটিতে দেখানো হয়েছে, রিভা তাঁর প্রেমিক কুন্দ্রার সঙ্গে প্রতারণা করছে। তবে ভিডিওটি সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়। তবে এটি লক্ষণীয় যে রিভা অরোরার ইনস্টাগ্রামে ৮.৪ মিলিয়ন ফলোয়ার। তিনি জাহ্নবী কাপুরের গুঞ্জন সাক্সেনা এবং ভিকি কৌশলের উরির মতো ছবিতে অভিনয় করেছেন।  

অন্যদিকে করণ কুন্দ্রা সম্প্রতি বিখ্যাত ডান্স দিওয়ানে জুনিয়র্স হোস্ট করেছেন।