NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

গান শুনেই অপু বিশ্বাসের নাচতে ইচ্ছে করছে


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৭ এএম

গান শুনেই অপু বিশ্বাসের নাচতে ইচ্ছে করছে

বিনোদন ডেস্ক: অভিনেত্রী অপু বিশ্বাস এখন মালয়েশিয়ায় রয়েছেন। একটি শো-তে অংশ নিতে গেছেন সেখানে। গতকাল মালয়েশিয়ার ওই শো থেকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস।  

লাইভে দেখা যায়, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি স্টেজে গাইছেন মনির খান ও আঁখি আলমগীর।

 

আর সেই গানের সঙ্গে নেচে-গেয়ে মজা করছেন অপু। তার সঙ্গে আছেন নায়িকা আঁচল ও তার স্বামী সৈয়দ অমি।

 

মনির-আঁখির পরিবেশনাটিতে অপু এতটাই মুগ্ধ হন যে এক পর্যায়ে লাইভে বলেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে। ’

অপু বিশ্বাস ও আঁচল দুজন মিলে গানটি দারুণ উপভোগ করেন। গানটির সঙ্গে নাচেন, মজার সব অঙ্গভঙ্গি করেন। প্রায় ৩২ মিনিট ধরে অপুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই শোর লাইভ চলে । পুরো সময় জুড়েই নায়িকাকে শোটি উপভোগ করতে দেখা যায়।

গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তায়েব ও অপু বিশ্বাস।