NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

এবার একসঙ্গে ধানুশ-শিবার অ্যাকশন!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩০ পিএম

>
এবার একসঙ্গে ধানুশ-শিবার অ্যাকশন!

তামিল সুপারস্টার ধানুশের সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন শিবা রাজকুমার! রজনীকান্তের ‘জেলার’-এর পর এবার ধানুশের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন এই কন্নড় সুপারস্টার। শোনা যাচ্ছে, ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমাতে একত্র হবেন দক্ষিণের এই দুই শক্তিশালী অভিনেতা। পরিচালনায় থাকছেন ‘রকি’ খ্যাত অরুণ মাথেশ্বরন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-এর মুখোমুখি হন শিবা। দুজনের মধ্যকার সম্পর্কের বিষয়ে অভিনেতা বলেন, ‘ধানুশের খুব বড় ভক্ত আমি। ওর সব সিনেমা দেখি। আসলে আমি ধানুশের মাঝে নিজেকে খুঁজে পাই। ওর দুষ্টুমিপনা, বন্ধুদের সঙ্গে আচরণ— সবটাই আমার সঙ্গে মিলে যায়। ওর প্রতি বিশেষ ভালোলাগা আছে আমার।’

ধানুশের সঙ্গে পর্দা ভাগাভাগির বিষয়েও মুখ খোলেন তিনি। এ ব্যাপারে শিবার ভাষ্য, ‘পরিচালক অরুণ বেঙ্গালুরুতে আসেন এবং ৪০ মিনিটের মধ্যে পুরো গল্পটি আমাকে শোনান। তার আবেগপূর্ণ বর্ণনাটি এতটাই আকর্ষক ছিল যে, মনে হচ্ছিল তিনি আমাকে সিনেমাটি দেখালেন।’

এই সিনেমায় নিজের চরিত্র কেমন হবে? ‘ওম’ খ্যাত অভিনেতার বর্ণনায়, ‘এই সিনেমায় আমার চরিত্র কেমন হবে সেটা এখনই বললে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এতটুকু বলতে পারি, যদি আমরা সামনে আগাই দর্শক ধানুশের সঙ্গে আমার চরিত্রের বন্ধনটি কানেক্ট করতে পারবে।’

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত শিবা রাজকুমারের ‘বজ্রকায়া’ সিনেমায় ‘নো প্রবলেম’ শিরোনামে একটি গান গেয়েছিলেন ধানুশ। এবার ‘ক্যাপ্টেন মিলার’-এ অভিনয় করতে দেখা যাবে দুজনকে।