NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আগুন লাগাতে আসছে ‘দামাল’-এর গান!


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:৫৩ এএম

>
আগুন লাগাতে আসছে ‘দামাল’-এর গান!

‘চোখ ভরা ঐ স্বপ্ন নিয়ে কীসের ভয় আর কীসের বাধা/মাঠেই যদি নামবে তবে গায়ে মাখো ধুলো কাদা’-এমনই কথামালায় সাজানো হয়েছে রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমার প্রচারণামূলক গান। শুক্রবার (২৮ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পরাণ’ নির্মাতার এই সিনেমা।

তার আগে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রকাশ পাচ্ছে সিনেমার প্রচারণামূলক গানটি। যাতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিপটিক ফেট’-এর গায়ক সাকিব চৌধুরী ও সময়ের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয্ যাহরা ঐশী।

রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি।

দুপুরে গানটির পোস্টার ফেসবুকে শেয়ার করে নির্মাতা রাফী ক্যাপশনে লিখেছেন, ‘এমন কিছু এর আগে দেখেনি কেউ! পর্দায় আগুন লাগবে আজ সন্ধ্যা ৭টায়! আপনি রেডি তো?’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে সিনেমাটিতে। শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা।