NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ধুমধাম আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন : পরীমণি


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৯ এএম

>
ধুমধাম আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন : পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। বছরজুড়ে থাকেন আলোচনায়। হোক সেটা সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কোনো চমকপ্রদ ঘটনা উপহার দিয়ে। পরীর ব্যক্তি জীবনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ঘটা করে নিজের জন্মদিনের উৎসব পালন করা। এই অনুষ্ঠানকে ঘিরে দিন কয়েক আগ থেকেই করেন নানান পরিকল্পনা। অনুষ্ঠান কীভাবে সাজবে, আমন্ত্রিত অতিথিগণ কী ধরনের পোশাক পরবেন— সবটাই থাকে নায়িকার পূর্ব পরিকল্পনায়।

আজ ২৪ অক্টোবর (সোমবার) ৩০-এ পা রেখেছেন পরীমণি। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে নায়িকার জন্মদিন পালনের জমকালো আয়োজন। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিনোদন অঙ্গনের তারকাদের। ‘এবার কলেবর বেড়েছে পরিবারে। স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাজির থাকবেন কাছের মানুষজনরাও। এমনভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটিকে’— জানালেন ‘বিশ্বসুন্দরী’ অভিনেত্রী।

এবারের জন্মদিনটা পরীর কাছে আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। তার ছেলে রাজ্য ও তাদের দুই পরিবারের সদস্যরা অংশ নেবেন অনুষ্ঠানে।

পরী বলেন, ‘স্বামী রাজও আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে প্রথম নেবেন। গতবারও নিয়েছিল কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল। তবে এবারই হয়তো এমন আয়োজনে আমার শেষ জন্মদিন উদ্‌যাপন হবে এটি।’

জন্মদিনের উৎসবে বড় কিছু চমক উপহার দেওয়া হবে পরীমণির পক্ষ থেকে। তার ভাষ্য, ‘এবার থাকবে আরও বড় সারপ্রাইজ, যা অনুষ্ঠানটিকে আরও রঙিন করবে। আমার আগের কোনো জন্মদিনে এমন সারপ্রাইজ অতিথিরা দেখেননি। এখনই বলছি না, তাহলে মজা থাকবে না।’

‘এমন আয়োজনে এটাই আমার শেষ জন্মদিন উদ্‌যাপন’— এমনটা কেন বললেন পরী? এবার রহস্যের ভাঁজ খুলে নায়িকা নিজেই জানান, ‘আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’