NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ঘূর্ণিঝড় সিত্রাং : দেশের ৩ বিমানবন্দর বন্ধ ঘোষণা


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ০৪:৫১ এএম

ঘূর্ণিঝড় সিত্রাং : দেশের ৩ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধার নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলো হলো- কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল। আগামীকাল (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত এই তিনটি বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছে বেবিচক।

আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানিয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় অঞ্চলের ওই তিনটি বিমানবন্দরের উড্ডয়ন এবং সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে উড্ডয়ন বা অবতরণ কার্যক্রম সোমবার বিকেল ৩টা হতে ২৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আবহাওয়াবিদের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যায় এটি আঘাত হানবে। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে।