NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

সিত্রাং : ১৭ জাহাজ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত নৌবাহিনী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৩ এএম

>
সিত্রাং : ১৭ জাহাজ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত নৌবাহিনী

ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী জরুরি উদ্ধার কাজ পরিচালনার জন্য ১৭টি জাহাজ, এমপিএ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনী জানায়, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী সমুদ্র ও উপকূলীয় এলাকায় জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, এমপিএ ও হেলিকপ্টার।

ঘূর্ণিঝড় সিত্রাং দেশের ১৩টি জেলায় মারাত্মকভাবে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যা থেকে আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত আঘাত হানবে। এটি উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে। আর দুটি জেলায় হালকাভাবে আঘাত হানবে। 

ঝুঁকিতে থাকা ১৩ জেলা উল্লেখ করে তিনি বলেন, সিত্রাংয়ের আঘাত হানতে পারে ১৩ জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী। অর্থাৎ চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এটি আঘাত হানবে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলোতেও বিশেষ করে মহেশখালী, সন্দ্বীপ এগুলো ঝুঁকিপূর্ণ আছে। এগুলোতে লোকজন সরানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে আমাদের মানবিক সহায়তা পৌঁছে গেছে।