NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

অভিষেক বেকার, খোঁটা শুনে যা বললেন ‘ছোটে বচ্চন’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০২ এএম

>
অভিষেক বেকার, খোঁটা শুনে যা বললেন ‘ছোটে বচ্চন’

অমিতাভ বচ্চনের ছেলে হয়েও নাম করতে পারেননি বলে নিয়মিতই কথা শুনতে হয় অভিষেক বচ্চনকে। এ বার শুনতে হলো তিনি মাথামোটা, বেকার। তবে এ কথা শুনে মোটেও চাপ থাকেননি তিনি, সাফ জবাব দিয়েছেন।  

ঘটনার শুরু আসলে অভিষেকের একটি কমেন্ট দিয়ে। সেখানে তিনি প্রশ্ন করেছিলেন- মানুষ এখনও খবরের কাগজ পড়েন? তার নীচে একজন হাসির প্রতিক্রিয়া দিয়ে মন্তব্য করেন, বিচক্ষণ মানুষরা পড়েন বইকি। আপনার মতো বেকার লোকে অবশ্য পড়ে না। 

সেই মন্তব্যকারীকে উদ্দেশ করে তিনি পাল্টা লেখেন, ওহ! তা-ই বলুন। আমায় আলোকপাত করার জন্য ধন্যবাদ। তবে, বুদ্ধিমত্তার সঙ্গে বেকারত্বের কোনো সম্পর্ক নেই। আমি নিশ্চিত যে আপনি রোজগার করেন। সেই সঙ্গে আপনার মন্তব্য দেখে আমি এ-ও বুঝতে পারছি, বুদ্ধির অভাব রয়েছে। 

অনেকেই অভিষেকের পক্ষ নিয়ে বলেন, দয়া করে এ ধরনের বিরূপ মন্তব্যে কান দেবেন না দাদা। ওরা মানুষের আনন্দ ছিনিয়ে নিতে চায়। কাউকে ছোট করে সুখ পায়। আপনি ঠিক পথে চলেছেন। মাথা উঁচু করে থাকুন এ ভাবেই। আমাদের শুভেচ্ছা সব সময় থাকবে। 

তবে এই প্রথম প্রতিবাদ করলেন না অভিষেক, কিছু দিন আগেই কেস তো বনতা হ্যায়ের সেট ছেড়ে রেগে বেরিয়ে গিয়েছিলেন অভিষেক। বাবাকে নিয়ে রসিকতা সহ্য করতে পারেননি।