NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

পুলিশ হাসপাতালে হার্টে রিং পরানো যাবে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৪ এএম

>
পুলিশ হাসপাতালে হার্টে রিং পরানো যাবে

কিডনি ডায়ালাইসিসের পাশাপাশি বাহিনীর সদস্যদের জন্য নতুন চিকিৎসা সেবা চালু করতে যাচ্ছে পুলিশ হাসপাতাল। এরই অংশ হিসেবে হার্টে রিং পরানো সেবা চালু করছে হাসপাতালটি।

শনিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা জানান।

অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবার ও আহত বা অসুস্থ ১৮৩ জন সদস্যের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এসময় মোহা. শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে পুলিশ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে। আর হার্টের রিং পরানোর জন্য চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ চলছে। ক্যান্সার চিকিৎসার জন্য বাজেট হয়ে গেছে। শিগগির এসব চিকিৎসা সেবা পুলিশ হাসপাতালে শুরু হবে।

dhaka post

তিনি বলেন, আনন্দ বা অর্জন সবার সঙ্গে ভাগ নেওয়া গেলেও অসুস্থতা কারো সঙ্গে ভাগ করা যায় না। এজন্য সবারই সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৮তম সভায় ১৮৩ জন পুলিশ সদস্যের অনুকূলে ৬৬ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।