NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

১৫ কোটি টাকার সম্পদ তার, নেই বৈধ কোনো উৎস


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৪ এএম

>
১৫ কোটি টাকার সম্পদ তার, নেই বৈধ কোনো উৎস

শেখ হুমায়ূন কবির নামের এক মাদক কারবারির ১৫ কোটি ২৪ লাখ টাকা অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেখ হুমায়ূন কবির মাদক কারবারি হিসেবে পিরোজপুরে নিজ এলাকায় পরিচিত। এছাড়াও তার নকল টাকা ও ডলারের অবৈধ ব্যবসার খোঁজ পেয়েছে দুদক।

তার বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদের মালিকানার প্রমাণ পাওয়া গেলেও বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। যে কারণে তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।

শনিবার (২২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহারে বলা হয়, আসামি হুমায়ূন ২০০২ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে ৩ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২০৩ টাকার কৃষিজমি এবং ১ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৬৭৩ টাকার অকৃষিজমি ক্রয় করেন। এছাড়া পিরোজপুর সদরে ‘মনের বাড়ি’ নামক একটি বাড়ি নির্মাণ করেছেন।

পিরোজপুর সদরে তার কিছু জমিসহ দোতলা বাড়ির নির্মাণ ব্যয় ৬১ লাখ ৪৫ হাজার ৫৭৪ টাকা। অন্যদিকে পিরোজপুর সদরে বড় খালিশাখালী মৌজায় তার বাগানবাড়িতে আরও একটি নির্মাণাধীন বিল্ডিং রয়েছে। এসব তথ্য আয়কর রিটার্নে উল্লেখ করা হলেও নির্মাণ ব্যয় ৪০ লাখের হিসাব পাওয়া যায়নি।

অনুসন্ধানে ঢাকার ৩৬, পূর্ব রাজাবাজারে ‘টাচ হক হেভেন’ নামক ভবনে ১ হাজার ৩৫০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, পান্থপথের পূর্ব রাজাবাজার এলাকায় ৮২ লাখ টাকার আরও একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।

এছাড়া পিরোজপুরের শেরে বাংলা পাবলিক লাইব্রেরি কমপ্লেক্সের ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার দোকান, স্ত্রীর নামে কেনা ১ কোটি ২৩ লাখ ৮৫ লাখ টাকার জমির তথ্য প্রমাণ মিলেছে। এভাবে মোট ১২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬২৬ টাকার স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। বাকিটা অস্থাবর সম্পদ।