NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

উর্মিলার পার্লার উদ্বোধন করলেন শাকিব খান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৮:৪২ এএম

>
উর্মিলার পার্লার উদ্বোধন করলেন শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ব্যক্তিগত জীবনের বিভিন্ন আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে আবারও কাজে ফিরছেন তিনি। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে বনানীর ১১ নাম্বার রোডে ‘গ্লোম্যাক্স' নামে একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন।

এই বিউটি পার্লারটির স্বত্বাধিকারী জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তিনি জানান, “গত এক বছর ধরে ‘উইমেন্স ক্লাব’ নামে এই বিউটি পার্লারটি চালিয়ে আসছিলাম। এবার এর নাম পরিবর্তন করে আরও ভালোভাবে পার্লারটি চালু করতে যাচ্ছি। এর নতুন নাম ‘গ্লোম্যাক্স’।”

নাম পরিবর্তন প্রসঙ্গে উর্মিলার ভাষ্য, “আসলে ‘উইমেন্স ক্লাব’ নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করত এটা শুধুই মেয়েদের। কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের জন্যই। যার ফলে নতুন নামে, নতুনভাবে ‘গ্লোম্যাক্স’-এর যাত্রা শুরু হচ্ছে।”

পার্লারটি রাজধানীর বনানী ১১ নাম্বার রোডে অবস্থিত। এখানে আমার সঙ্গে উর্মি জিনু ও বিউটি আক্তার নামে আরও দুজন পার্টনার আছেন।

এ সম্পর্কে উর্মিলা আরও বলেন, ‘আমি ছোট বেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম।’

উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা।