NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ছেলের ছবিতে ‘জুম্মা মোবারক’ জানালেন বুবলী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ এএম

>
ছেলের ছবিতে ‘জুম্মা মোবারক’ জানালেন বুবলী

ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে চিত্রনায়িকা শবনম বুবলীর। শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর নিত্য নতুন ছবি দিয়ে ভরিয়ে তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে বীরের নতুন দুটি ছবি আপলোড করেন ‘বসগিরি’ নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘জুম্মা মোবারক’ (তিনটি লাভ ইমোজি জুড়ে দেন)।

ছবিতে খুদে বীরকে টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে একজন বয়স্ক লোকের কোলে আদরমাখা মুখে ধরা দেন এই তারকা সন্তান। কমেন্টে নেটিজেনরা শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জুনিয়র খানকে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।