NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

সড়কে গাড়ি বন্ধের বিষয়ে আমরা কিছু জানি না : বিআরটিএ চেয়ারম্যান


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১১ এএম

>
সড়কে গাড়ি বন্ধের বিষয়ে আমরা কিছু জানি না : বিআরটিএ চেয়ারম্যান

দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না। কেউ আমাদের কাছে কোনো দাবি-দাওয়াও জানায়নি। মালিক শ্রমিকরা আমাদের বলে ধর্মঘট করে না।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান কর্যালয়ে এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। 

কিছু রাজনৈতিক দল যেখানেই সমাবেশ করে, সেখানেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়। এতে জনসাধারণ ভোগান্তিতে পড়ছে, জিম্মি হচ্ছে। বিআরটিএ কি কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্য এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ মজুমদার বলেন, আইন সবাইকে মেনে চলতে হবে। ১৭ কোটি মানুষের জন্য আমাদের এনফোর্সমেন্টে অত জনবল নেই। আমরা প্রত্যেকে যদি আইন মেনে চলি তাহলে এখানে আর এনফোর্সমেন্টের প্রয়োজন হয় না। এরপরেও এনফোর্সমেন্টের প্রয়োজন রয়েছে, যারা আইন না মানে তাদের শাস্তি দেওয়ার জন্য। আমাদের বিআরটিএর ম্যাজিস্ট্রেট সপ্তাহে ছয় দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর বাইরে জেলা প্রশাসকরাও করে। পুলিশ সদস্যাও কিন্তু রাস্তাঘাটে ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার করে না, ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না। আর এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে। অপ্রাপ্তবয়স্করা মোটরসাইকেল চালাচ্ছে আবার অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চালাচ্ছে। এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে। আইন করা হয়েছে আইন মানার জন্য। সেটা মানতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।