NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়লেও দেরিতে


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৫ এএম

>
লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়লেও দেরিতে

সারা দেশের আবহাওয়া আজও শুষ্ক থাকবে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে, তবে আরও দেরিতে। যতক্ষণ এটি সাগরে আছে, ততক্ষণ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। 

আগামী ২ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকার লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া তার পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আবহাওয়ার পরিস্থিতি অবনতি হতে পারে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দীপে। এবং সর্বনিম্ন ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

এছাড়া অবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।

এদিকে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।