NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

শেহনাজের পার্টিতে বিশেষ অতিথি সালমান


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ০৬:৩৯ পিএম

>
শেহনাজের পার্টিতে বিশেষ অতিথি সালমান

শেহনাজ গিল ও সালমান খানের মধ্যকার রসায়ন বরাবরই আলাদা। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘর থেকেই ভাইজানের নেক নজরে আছেন এই সুন্দরী নায়িকা। সালমান প্রযোজিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ।

শেহনাজ পার্টি করছেন আর সেখানে সালমান থাকবেন না, তা কি হয়? শোনা যাচ্ছে, শুক্রবার (২১ অক্টোবর) নিজের বাসভবনে বিশাল পার্টির আয়োজন করছেন অভিনেত্রী। সূত্রের খবর, সেই দিওয়ালি পার্টিতে প্রচুর তারকা নিমন্ত্রিত হয়েছেন। বিশেষ অতিথি নাকি সালমান খান! নতুন বাড়িতে ভাইজানের পায়ের ধুলো পড়বে, সেই ভেবেই দিন গুনছেন শেহনাজ।

শেহনাজের নিমন্ত্রণে সালমান সাড়া দেবেন কি না? কারণ, বলিউড সুপারস্টার ইদানীং কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সালমন শেহনাজকে খুব পছন্দ করেন। অভিনেত্রী যে ইতোমধ্যেই বলিউডে সবার সঙ্গে ভাব করে ফেলেছেন, এতে সালমান খুব খুশি। শেহনাজের নিমন্ত্রণ অবশ্যই রাখবেন সালমান। কয়েক মিনিটের জন্য হলেও তার নতুন বাড়ির পার্টিতে একবার ঘুরে যাবেন।’

উল্লেখ্য, ২০২১ সালের শেষ দিকে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যুতে বেসামাল হয়ে পড়েছিলেন শেহনাজ। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ান। মানসিক যন্ত্রণা পেরিয়ে তিনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন বলে মনে করেন অনেকে।